সখীপুরে একসাথে ৬ সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী!বেঁচে নেই কেউই

টাঙ্গাইলের সখীপুরে একসাথে ৬সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী।
এমন বিরল ঘটনা ঘটেছে,উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা কড়ইচালা এক প্রবাসী স্ত্রীর গর্ভে।।
বুধবার (১১এপ্রিল)সখীপুরে এমন ঘটনা এটিই প্রথম।প্রবাসী ফরহাদ মিয়ার মামা উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান মিয়া প্রতিবেদকের সাথে কথা হলে জানান,আমার ভাগনের স্ত্রী সুমনা আক্তার (২৬)প্রায় ৫মাস যাবৎ অন্তঃসত্ত্বা।
ঈদের দিন হঠাৎ আনুমানিক সকাল ১০টার দিকে প্রচন্ড পেটে ব্যাথা অনুভব করলে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করি।
সুমনার অবস্থা অবনতি হলে, তাকে দ্রুত মির্জাপুর কুমুদিনী হাসপাতালে স্থানান্তর করা হয়।কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরীক্ষা শেষে সুমনার পেটে ৬বাচ্চা বিষয়টি নিশ্চিত হন।পরে নরমাল ডেলিভারিতে ৪টি মেয়ে ও ২টি ছেলে প্রসব করানো হয়।ঐ প্রবাসীর স্ত্রীর গর্ভে ৬সন্তান কেউই বেঁচে নেই।প্রবাসীর স্ত্রীর অবস্থা এখনো সংকটাপন্ন।

এবিষয়ে বহুরিয়া ইউনিয়নের ইউপি সদস্য আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এই দম্পতি আগে কোন সন্তানাদি নেই।এমন ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সখীপুরে একসাথে ৬ সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী!বেঁচে নেই কেউই

11 April 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com