কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ

কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ

 

কুড়িগ্রাম জেলার কচাকাটা থানা পুলিশ কর্তৃক গত ১৪ মার্চ ২০২৪ সন্ধ্যা আনুমানিক ১৮.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নের চর বিষ্ণুপুর গ্রাম থেকে একই গ্রামের মোহাম্মদ নুর জামাল (৩৪), নয়না বিষ্ণুপুর গ্রামের মোহাম্মদ বিয়াজুল ইসলাম (৩৬), বটতলা ইন্দ্রপুর গ্রামের মোঃ আব্দুল জলিল (৪০), মাষ্টারপাড়া গাবতলা এলাকার মোঃ আবুল কাশেম (৪৮) এবং ঢালুয়াবাড়ি বাড়াবাড়ি এলাকার মোঃ আনোয়ার হোসেন (৩০)’দেরকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।

এছাড়াও কুড়িগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম গত রাতে অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম বাস টার্মিনাল এলাকায় জুয়া খেলার সময় কুড়িগ্রাম সদরের পলাশবাড়ী এলাকার মোঃ নুর ইসলাম(৬০)
উলিপুর ডারারপার এলাকার মোঃ মঞ্জু মিয়া (৫২), পলাশবাড়ী পশ্চিমপাড়া এলাকার মোঃ রাজ্জাক মিয়া (৩৬), মন্ডলপাড়া এলাকার মোঃ রুস্তম আলী খোকন (৪৫) ও কবিরাজপাড়া এলাকার মোঃ মোস্তাফিজুর রহমান (৪৪) দেরকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ

15 March 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com