মাগুরায় মাদকবিরোধী অভিযান: ১৯ বোতল অবৈধ মদসহ গ্রেপ্তার ১

তৌহিদ, মাগুরা প্রতিনিধি:

মাগুরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৯ বোতল অবৈধ মদসহ ডেবিট রায় (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা পর্যন্ত মাগুরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ডেবিট রায় ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর থানাধীন হাটগোপালপুর বাজারপাড়ার সমুয়েল রায়ের ছেলে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।মাদকবিরোধী অভিযানের মাধ্যমে অবৈধ মাদকের বিস্তার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর তৎপরতা অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরায় মাদকবিরোধী অভিযান: ১৯ বোতল অবৈধ মদসহ গ্রেপ্তার ১

25 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com