ঠাকুরগাঁওয়ে তীব্র শীতে দুইদিন বিদ্যালয় বন্ধ ঘোষণা

ঠাকুরগাঁওয়ে তীব্র শীতে দুইদিন বিদ্যালয় বন্ধ ঘোষণা

ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকায় আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীদ আকতার ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মনছুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ঠাকুরগাঁও জেলার পার্শ্ববর্তী পঞ্চগড় ও রংপুর জেলার আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের তথ্য অনুযায়ী আগামী দুইদিন অর্থাৎ ২৪ ও ২৫ জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলমান থাকবে এবং তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকবে। তাই আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে তীব্র শীতে দুইদিন বিদ্যালয় বন্ধ ঘোষণা

23 January 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com