
ময়মনসিংহের ভালুকায় তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘঠনায় অন্তত ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বুধবার রাতে পৌর সদরের সাব রেজিস্ট্রি অফিস রোডে আল আমিনের তুলার গোডাউনে এ ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ভালুকার সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে বৈদ্যুতিক সট সার্কিটের মাধ্যমে আগুনের সুত্র পাত হয় পরে আগুন তুলার গোডাউনে ছড়িয়ে যায়।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 313









