ঠাকুরগাঁও মোট ৮টি কলেজের ভেতরে ৪টি কলেজের কেউ পাস করেনি, বাকি ৪টি কলেজে একজন করে পাশ করেছে।

ঠাকুরগাঁও মোট ৮টি কলেজের ভেতরে ৪টি কলেজের কেউ পাস করেনি, বাকি ৪টি কলেজে একজন করে পাশ করেছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে রোববার (২৬ নভেম্বর)। এতে, ঠাকুরগাঁও জেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। আর চারটিতে পাস করেছেন একজন করে।

যেসব প্রতিষ্ঠানের একজনও পাশ করেনি- মোড়লহাট জনতা স্কুল এন্ড কলেজ, হাজীপুর কলেজ, কদমরসুল হাট স্কুল এন্ড কলেজ ও পীরগঞ্জ আদর্শ কলেজ। একজন করে পাশ করেছে যেসব প্রতিষ্ঠানের- রত্নাই বগুলাবাড়ী হাই স্কুল এন্ড কলেজ, বাশগাড়া আইডিয়াল কলেজ, ঠাকুরগাঁও নিউ মডেল স্কুল এন্ড কলেজ ও কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ।

এ বিষয়ে জানতে চাইলে কদম রসুল হাট স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ আনোয়ার হোসেন বাবুল বলেন, আমাদের কলেজ থেকে মানবিক বিভাগে ৪ জন পরীক্ষা দিয়েছিল। কিন্তু তাদের মধ্যে কেউ পাস করতে পারেনি।

পাস না করতে পারার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই অঞ্চলের ছেলে-মেয়েরা তেমন কলেজে আসে না ও ক্লাসও করতে চায় না। শিক্ষকরা প্রতিদিন কলেজে আসলেও ছাত্র-ছাত্রীরা আসে না। ৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও ৩০ জনের মতো পরীক্ষাই দেয়নি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও মোট ৮টি কলেজের ভেতরে ৪টি কলেজের কেউ পাস করেনি, বাকি ৪টি কলেজে একজন করে পাশ করেছে।

27 November 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com