অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে খোকসা

কুষ্টিয়া জেলার সর্ব কনিষ্ঠ উপজেলা শহর খোকসায় দিনদিন অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি বালু খেকো ও জবরদখলের পাশাপাশি সাম্প্রতিক সময়ে গোলাগুলি এখানে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।অনুসন্ধানে জানা গেছে, দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই, ডাকাতি ও জবরদখলের পাশাপাশি হত্যাকাণ্ড এবং গুলিবর্ষণ পুরো জনপদকে অপরাধের অভয়ারণ্যে পরিণত করেছে। এ শহর যেন সবসময় আতঙ্ক বিরাজ করছে। কখনো হত্যা, কখনো ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন বা জখম, আবার কখনো গুলিবর্ষণের চিত্র উঠে আসছে। এছাড়াও দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবাধে চলছে মাদক কেনাবেচা। ফলে স্কুল কলেজপড়ুয়া তরুণরা আসক্ত হচ্ছে নেশায়, যা ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, চলতি বছরের বিভিন্ন সময়ে এসব আস্তানায় বেশ কিছু সফল অভিযান চালানো হয়েছে। অভিযানে মাদককারবারি ও ডাকাতদের সদস্যসহ সন্ত্রাসীদের গ্রেপ্তার করেছে পুলিশ।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এবং স্থানীয় প্রশাসনের একশ্রেণির অসাধু কর্মকর্তার যোগসাজশে বছরের পর বছর বেআইনি কর্মকাণ্ড চলছে। এসব বেআইনি কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন মহল।সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং গুলির বিভিন্ন ঘটনার পেছনে একক কোনো কারণ নেই। কোথাও ব্যক্তিগত বিরোধ কাজ করেছে, কোথাও চাঁদাবাজি, কোথাও ছিনতাই, কোথাও মাদক ব্যবসা নিয়ে বিরোধ ছিল।স্থানীয় সচেতন নাগরিকরা জানান, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ শহরে প্রতিদিন হাজারো মানুষ আসেন। শহরটিকে বাঁচাতে এখনই কঠোর নিয়ন্ত্রণ আনা এবং কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা প্রয়োজন।অভিযানের বিষয়ে খোকসা থানার ওসি জাহেদুর রহমান বলেন, ‘ থানা পুলিশের অভিযান নিয়মিত অব্যাহত রয়েছে। ইতোমধ্যে অনেককে আইনের আওতায় আনা হয়েছে। শহরের নিরাপত্তা ও নজরদারি আরো বাড়ানো হয়েছে এবং দ্রুতই বড় ধরনের অভিযান চালানো হবে

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে খোকসা

12 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com