চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বণিক সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সাধারণ ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় আলমডাঙ্গা বণিক সমিতির কার্যালয়ে এ উপলক্ষে শপথ গ্রহণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি আরেফিন মিয়া মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক ব্যাংকার মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মো. শহিদুল ইসলাম। শপথ গ্রহণ করেন সভাপতি আরেফিন মিয়া মিলন, সহসভাপতি ইফতেখার আহমেদ ও হাজী মোহাম্মদ রফিকুল আলম, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া, সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ বেলাল হুসাইন, সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক মো. আনিছুর রহমান, দপ্তর সম্পাদক শফিউল হাসান মিলন এবং ক্রীড়াবিষয়ক সম্পাদক মাসুদ রানা মাসুম।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন আব্দুল ওহাব কাবলু, আব্দুস সাত্তার মিয়া, মোহাম্মদ আব্দুর রব, মোহাম্মদ আল আমিন, গোলাম মোস্তফা, জয়নাল আবেদীন ক্যাপ, এ এইচ এম মোয়াজ্জেম, রেজাউল হক তোতা, রাশেদ কায়সার তুহিন ও খন্দকার সজীব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শমসের মল্লিক, হাজী মকবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ঘেটু, রবিউল ইসলাম, সেকেন্দার আলী কচি, কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রহমান সিঞ্জুল, পৌর বিএনপির সভাপতি আজিজুল রহমান পিন্টু, জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোহাম্মদ দারুস সালাম, সাবেক উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা জামায়াতের আমির মামুন রেজা এবং পৌর আমির মাহের আলী।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন সহকারী নির্বাচন কমিশনার ও সহকারী অধ্যাপক একে ফারুক।
আলোচনা সভা শেষে বিদায়ী কমিটির সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং ফুলের মালা পরিয়ে তাঁদের বিদায়ী সংবর্ধনা জানানো হয়। এ সময় বক্তারা ব্যবসায়ীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা, ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আলমডাঙ্গার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









