আলমডাঙ্গায় জেলা আওয়ামী লীগ নেতাসহ ৭ জন আটক, গাড়িতে তোলার সময় ‘জয় বাংলা’ স্লোগান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ফেরিঘাট মোড় এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে আব্দুল্লার বেগুনের আড়তে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাউসার আহমেদ বাবলু ও ইউপি সদস্য আসমত উল্লা সুজন রয়েছেন।পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার মামলায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ থাকায় হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) মনিরের নেতৃত্বে পুলিশের একটি দল ভাংবাড়ীয়া ফেরিঘাট মোড়ে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়।আটক অন্য ব্যক্তিরা হলেন—রেজাউল করিম, পিতা মৃত ইকতার মণ্ডল; আমারত আলী, পিতা মৃত ইছাহাক প্রামাণিক; আজিজুল হক, পিতা মিরাজ উদ্দিন মণ্ডল; আকতার আলী এবং মিনারুল ইসলাম, পিতা মসলেম মোল্লা। তাঁদের মধ্যে অধিকাংশের বাড়ি ভাংবাড়ীয়া এলাকায়। আজিজুল হকের বাড়ি ভোগাইল বগাদী গ্রামে।প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের পর পুলিশ তাঁদের গাড়িতে তোলার সময় সাবেক ইউপি চেয়ারম্যান কাউসার আহমেদ বাবলু ও ইউপি সদস্য সুজন মেম্বারসহ কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত মানুষের মধ্যে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাঁদের স্লোগান দেওয়ার বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।আটকের বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জানান, নাশকতার মামলায় তাঁদের আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।উল্লেখ্য, আটক কাউসার আহমেদ বাবলু চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানও।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় জেলা আওয়ামী লীগ নেতাসহ ৭ জন আটক, গাড়িতে তোলার সময় ‘জয় বাংলা’ স্লোগান

10 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com