জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি

খুলনার পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতি জেলা পর্যায়ের পাশাপাশি উপজেলা পর্যায়েও শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার লাভ করেছে। জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলা সমবায় কার্যালয়ে সমিতির নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক দীপন জোয়ার্দার, পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অমরেশ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিয়ার রহমান, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সহসভাপতি আব্দুল হালিম, কোষাধ্যক্ষ পলাশ রায়, পরিচালক উত্তম দেবনাথ, একরামুল ইসলাম সবুজ, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম ও শামীম আহমেদ।জেলা ও উপজেলা পর্যায়ে এ স্বীকৃতি অর্জনে সমিতির নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি

10 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com