নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ

নীলফামারী জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেছেন জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম। মঙ্গলবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে নীলফামারী জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।দায়িত্ব হস্তান্তর ও গ্রহণকালে নীলফামারী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ২০০৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বিএসসিএজি, এমবিএ ও এমপিএস ডিগ্রিধারী। নীলফামারী জেলায় যোগদানের আগে তিনি নরসিংদী ও মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই দুই জেলায় দায়িত্ব পালনকালে তিনি সফলতার সঙ্গে পুলিশি কার্যক্রম পরিচালনা করেছেন।দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার নীলফামারী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি কার্যক্রম এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জুয়া ও সামাজিক বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানান। এসব অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং অপরাধীদের আইনের আওতায় আনার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।পাশাপাশি জেলার ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং জনসাধারণের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনাও দেন নবাগত পুলিশ সুপার।জেলা পুলিশের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নীলফামারীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নেতৃত্বের কার্যক্রম শুরু হলো।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ

10 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com