পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৮, একজনের ১৫ দিনের কারাদণ্ড

খুলনার পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে মাদক, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। এদের মধ্যে মাদকসহ আটক একজনকে সামারি ট্রায়ালের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কপিলমুনি এলাকার মৃত নুর আলী গাজীর ছেলে মো. মনিরুল ইসলাম এবং চাঁদখালীর গজালিয়া গ্রামের নুরুল ইসলাম মোড়লের ছেলে মো. সিফাতউল্লাহ সাহেবকে ২০২৪ সালের ১১ নম্বর নাশকতা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে আটক করা হয়।এদিকে, উপজেলার নাসিরপুর গ্রামের মো. সহিল উদ্দিন গাজীর ছেলে মো. ইবাদুল গাজীকে মাদকসহ আটক করে পুলিশ। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে ১৫ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।অন্যদিকে, পুলিশ আইনের ৩৪ ধারায় আরও তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন—পাইকগাছার হেতালবুনিয়া এলাকার মো. লুকমান হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (৩২), আশাশুনির খাশবাগান এলাকার মো. আফছার মোড়লের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩০) এবং কালিদাসপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৯)।এছাড়া দণ্ডবিধির ২৯০ ধারার অভিযোগে পাইকগাছার গোপালপুর এলাকার গাজী শহিদুল ইসলামের ছেলে মো. আবু হাসান (৩২) এবং চেঁচুয়া এলাকার মোছলেম উদ্দিনের মেয়ে সুমনা সুলতানা রোজি ওরফে রোজ (২৫) কে আটক করা হয়েছে।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে থানা পুলিশের বিশেষ অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় তৎপরতা অব্যাহত রয়েছে।পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৮, একজনের ১৫ দিনের কারাদণ্ড

10 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com