জীবননগরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন


চুয়াডাঙ্গার জীবননগরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
“করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা সমবায় কর্মকর্তা নূর আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামসুল আরেফিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম. আর. বাবু ও সাধারণ সম্পাদক নূর আলম।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগে মানুষের আর্থিক ও সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ জন্য সমবায়ভিত্তিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সমিতির সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

জীবননগরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

08 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com