আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের পোয়ামারি গ্রামের ২ নং ওয়ার্ডের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদপ্রার্থী মোঃ মুক্তার মন্ডল পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ওয়ার্ডবাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবতার শিক্ষা দেয়। এই আনন্দঘন মুহূর্তে আমি ২ নং ওয়ার্ডবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।” তিনি আরও বলেন, “জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য। ক্ষমতার আগে জনগণ—এই প্রত্যয় নিয়েই আমি সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ডবাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করছি।” পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।









