পাইকগাছায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে এসএমবি ব্রিকসের নতুন বছরের কার্যক্রম শুরু

খুলনার পাইকগাছায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে এসএমবি ব্রিকসের নতুন বছরের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি, সমৃদ্ধি ও ব্যবসায়িক সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাখালী বাজারসংলগ্ন এসএমবি ব্রিকস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত থেকে নতুন বছরের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এসএম নাজমুল হুদা মিথুন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর ছোট ভাই তাশরিফ আহমেদ রিপন, মা মোছা. রানুয়ারা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী মো. ওয়াজেদ আলী গাজী, দিদার শেখ, জিএম বাপ্পি, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, মো. রঞ্জু সরদার, মো. জুয়েল ফিকার গাজী, মো. আওছাফুর গাজী, বিএনপি নেতা শেখ আসাদুজ্জামান ময়না এবং ঘের ব্যবস্থাপক শিবপদ মণ্ডল। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের শ্রমিকরা অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলো কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁরা এসএমবি ব্রিকসের নতুন বছরের কার্যক্রমের সফলতা, সমৃদ্ধি ও ধারাবাহিক অগ্রগতি কামনা করেন।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার দেবেন মণ্ডল। পরে হাফেজ মাওলানা মো. আক্কাস আলীর পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে এসএমবি ব্রিকসের সার্বিক উন্নতি, সমৃদ্ধি, সফলতা এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পাইকগাছায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে এসএমবি ব্রিকসের নতুন বছরের কার্যক্রম শুরু

21 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com