দামুড়হুদায় প্রতিমা বিসর্জন দেখতে এসে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ যুবক, হাসপাতালে ভর্তি

শাকিল আহমেদ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় প্রতিমা বিসর্জন দেখতে এসে অতিরিক্ত বাংলা মদ পান করে অসুস্থ হয়ে পড়েছেন নয়ন (২৫) নামে এক যুবক। বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি রাখার পরামর্শ দেন।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বিষ্ণুপুর গ্রামে প্রতিমা বিসর্জন উপলক্ষে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় বিষ্ণুপুর গ্রামের সুশান্তের ছেলে নয়ন অতিরিক্ত মাত্রায় বাংলা মদ পান করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁর দুলাভাই ও স্থানীয় এক ব্যক্তি তাঁকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারীত মৌ তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন এবং হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নয়ন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

দামুড়হুদায় প্রতিমা বিসর্জন দেখতে এসে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ যুবক, হাসপাতালে ভর্তি

22 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com