নাটোর সার্কিট হাউজে প্রতিমন্ত্রী পুতুল,আগামী১০ই মার্চ ফ্যামিলী কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল শনিবার(২৮শে ফেব্রুয়ারি-২০২৬) সকাল ১১টায় নাটোর সার্কিট হাউজে আগমনের পরে‌ নাটোর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সংবাদ কর্মীদের মাঝে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম ইস্তেহার ছিল ফ্যামিলি কার্ড। এই কার্ড একটি পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য দেয়া হবে।পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী যে প্রতিনিধি থাকবেন, মা বা বোন তার নামে ফ্যামিলি কার্ড হবে। এটা একটি সর্বজনীন প্রজেক্ট। পর্যায়ক্রমে এটি আমরা সবাই পাবো, টার্গেট কোন গ্রুপ থাকবে না।‎
এ সময় প্রতিমন্ত্রী পুতুল সংবাদ কর্মীদের মাঝে আরও বলেন, বিগতদিনে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, কৃষি, গর্ভবতী ভাতা কার্ড আছে এই সকল কার্ড গুলো ডিস্ট্রিবিউশন লেভেলে গিয়ে অনেক ধরনের দুর্নীতি হয়েছে। এই বিষয়গুলো বন্ধ করার জন্য পর্যায়ক্রমে ইন্টিগ্রেটেড সিস্টেমে আগাবে সরকার। যেন সকল কার্ডগুলো কে নিয়ে একটি কার্ড করা যায়।প্রতিমন্ত্রী পুতুল বলেন,ফ্যামিলী কার্ড সবার জন্য হবে। হতদরিদ্র, দরিদ্র, নিম্নবৃত্ত, মধ্যবৃত্ত ও উচ্চবৃত্ত প্রতিটি পরিবারের নারীরা পাবেন ফ্যামীলী কার্ড। তবে, কম সময়ের জন্য এখন শুধু হতদরিদ্র, দরিদ, নিম্নবৃত্ত পরিবারের নারীদের দেওয়া হচ্ছে। সারাদেশে ১৪ টি ইউনিটে পাইলট ব্যাসিসে কাজ শুরু হয়েছে, আগামী মার্চের ১০ তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলী কার্ডের উদ্বোধন করবেন। যে লেনদনে হবে সরাসরি সাথে জনগণের, রাজনৈতিক কোনো হস্তক্ষেপ হবেনা। উক্ত অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবসহ জেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031