দোছড়ি ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হতে চান হাজেরা খাতুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন হাজেরা খাতুন। ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা পোষণ করেছেন তিনি।
নির্বাচনকে সামনে রেখে হাজেরা খাতুন এলাকার মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন। নির্বাচিত হলে সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন এবং নারীদের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
এদিকে, হাজেরা খাতুনের প্রার্থিতার বিষয়ে তাঁর স্বামী সৈয়দ আলম সম্প্রতি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি তাঁর স্ত্রীর নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা তুলে ধরেন এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
তবে এখনো হাজেরা খাতুনের নির্বাচনী প্রতীক বরাদ্দ হয়নি। প্রতীক বরাদ্দের পর নির্বাচনী কার্যক্রম আরও সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন তিনি ও তাঁর সমর্থকেরা।
এলাকার মানুষের পাশে থেকে জনসেবামূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সম্ভাব্য এই নারী সদস্য প্রার্থী।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

দোছড়ি ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী হতে চান হাজেরা খাতুন

28 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com