পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের মধ্যে সাবান বিতরণ


‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়ার প্রদর্শনী ও শিক্ষার্থীদের মধ্যে সাবান বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে হাত ধোয়ার সঠিক নিয়ম তুলে ধরে প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পালের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ মাওলানা এস এম আমিনুল ইসলাম ও পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, সেক্রেটারি আলতাফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, সহসভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান ও সাংবাদিক মো. রাজু আহমেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জামায়াত নেতা মো. আসাদুল ইসলাম, মো. শফিয়ার রহমান ও মো. মুশরাফুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী মো. মশিয়ার রহমান এবং সুশীলনের প্রতিনিধি বিপ্লব কুমার মণ্ডলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এনজিওকর্মীরা।
আয়োজকেরা জানান, বিশ্ব হাত ধোয়া দিবসের এ আয়োজনের মাধ্যমে হাত ধোয়ার সঠিক নিয়ম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে শিশুদের মধ্যে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের মধ্যে সাবান বিতরণ

28 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com