মির্জাপুরে গভীর রাতে মাটি ভর্তি ড্রামট্রাকের চাপায় ঘুমন্ত বৃদ্ধ নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে গভীর রাতে নিয়ন্ত্রণ হারানো মাটি ভর্তি একটি ড্রামট্রাক ঘরে ঢুকে পড়ে এক বৃদ্ধকে পিষ্ট করে হত্যা করেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী। ঘাতক চালক পলাতক রয়েছে।শুক্রবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার বানাইল ইউনিয়নের পাছচামারী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মাটি বোঝাই একটি ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি টিনের ঘরের ভেতরে ঢুকে পড়ে। সে সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন সত্তর বছর বয়সী নাজিমুদ্দিন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ সময় পাশে থাকা তার স্ত্রী মতিয়ারা বেগম গুরুতর আহত হন।দুর্ঘটনার পরপরই চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ড্রামট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা ঘাতক চালকের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা অবৈধ মাটির ব্যবসা বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, ঘটনার পর ট্রাকের চালক পলাতক রয়েছে। নাজিম উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031