গাজিপুরের শ্রীপুরে ভিক্ষুক জুলেখার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

গাজীপুরের শ্রীপুরে ভিক্ষা বৃত্তি করার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজের চারদিন পর এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড নিজমাওনা মধ্যে পাড়া এলাকায় অবস্থিত ঢাকাইয়া প্রজ্যাক্টের ভিতর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে সকাল ১০ টায় প্রজ্যাক্টের ভিতর কাটা তারের সীমানা প্রাচীর সংলগ্ন এলাকায় বাঁশঝাড়ের ভিতর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। নিহত ওই নারীর নাম জুলেখা (৪০)। সে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা গ্রামের কুদরদ-আলী মইশালের মেয়ে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031