নরসিংদীর পলাশ  প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কমিটি  গঠিত হয়েছে

কমিটি গঠন উপলক্ষে শনিবার  (২০ এপ্রিল ) দুপুরে পলাশ উপজেলার মোড়ে  সংগঠনের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

পলাশ প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি- মনা ,সম্পাদক – রনি।সভায় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে সমকাল ও এশিয়ান টিভির পলাশ উপজেলা প্রতিনিধি আশাউল্লাহ মনাকে সভাপতি ও আরটিভি ও আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি নূরে আলম রনিকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি দৈনিক  ইত্তেফাকের মো, আক্তারুজ্জামান, সহ- সভাপতি  সবুজ বাংলার জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি  মো: আল- আমিন মিয়া, সহ- যুগ্মসাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাভূমি পত্রিকার জেলা প্রতিনিধি  বিল্লাল হোসেন, কোষাধ্যক্ষ  গণকন্ঠ ও বাংলাদেশ পোস্ট জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে আমার সংবাদ ও  দ্যা বাংলাদেশ টুডে পত্রিকার  তারেক পাঠান,  প্রচার ও প্রকাশনা পদে, আজকের জণবাণীর আল- আমিন মুন্সি, সাহিত্য ও সংস্কৃতি  সম্পাদক  পদে আমাদের সময় পত্রিকার ফারদিন হাসান দিপ্ত। এছাড়া তিনজন নির্বাহী সদস্য হলেন-  নরসিংদীর কাগজের শফিকুল ইসলাম, মানবজমিনের সারোয়ার রুবেল, সময়ের আলো পত্রিকা বায়েজিদ আহমেদ। নবগঠিত পলাশ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা ও শুভকামনা জানালেন, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইব্রাহিম খন্দকার, সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (রফিক), কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো: আলামিন দেওয়ান আল আবেদী, বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারন সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন নবগঠিত পলাশ উপজেলা প্রেস ক্লাবের সকল সদস্যদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031