নেছারাবাদে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পিরোজপুর নেছারাবাদ উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে খরিফ-১/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

১৮ এপ্রিল (বৃহস্পতিবার) কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় আনুষ্ঠানিকভাবে উপজেলার ১০টি ইউনিয়নের ২ হাজার কৃষকদের মধ্যে ‘উফশী আউশ’ আবাদের লক্ষ্যে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএমপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান সাহেবের সভাপতিত্বে উক্ত কৃষি প্রণোদনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক ও উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্তরের রাজনৈতিকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভাপতি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন,
মাননীয় প্রধানমন্ত্রী প্রতি ইঞ্চি জমিকে আবাদের আওতায় আনার জন্য কৃষি প্রণোদনা কর্মসূচীকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন।
উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলা গড়তে কৃষি ও কৃষককে সব সময় অগ্রাধিকার দিয়ে আসছে, তাইতো আজ আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছি, তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নেছারাবাদে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

18 April 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com