ফরিদপুরে বিদেশ ফেরত অভিবাসীদের পাশে দারালো কারিতাস সংস্থা

ফরিদপুরে কারিতাস এর উদ্যোগে বিদেশ ফেরত অভিবাসীদের ট্রেনিং সমাপ্তি করন ও নগদ অর্থ বিতরণ।

ফরিদপুরে বেসরকারি সংস্থা কারিতাসের আয়োজনে বিদেশ থেকে ফিরে আসা অভিবাসী (নারী-পুরুষ) শ্রমিকদের পুনর্বাসন সহায়তা প্রকল্পের অধীনে ট্রেনিং সমাপ্তিকরন ও নগদ অর্থ বিতরণ করা হয়।মঙ্গলবার, সকাল ১১ টায় ফরিদপুর সদরের শান্তি রানী ক্যাথলিক মিশনের হলরুমে কারিতাস বাংলাদেশ, বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিশপ, বরিশাল ক্যাথলিক ডায়োসিস পরম শ্রদ্ধেয় ইম্মানুয়েল কান রোজারিও । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ,টি টি সি, ফরিদপুরের অধ্যক্ষ,মোঃ আক্তারুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক ,মোঃ সরওয়ার মোর্শেদ, প্রবাসী কল্যাণ ব্যাংক, ফরিদপুর শাখার ব্যবস্থাপক, মাহমুদা সুলতানা, ফরিদপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর, মোঃ কুদ্দুসুর রহমান, শান্তি রানী ক্যাথলিক মিশন, ফরিদপুরের শ্রদ্ধেয় ফাদার বরুণ গোমেজ, পাল পুরোহিত। অনুষ্ঠানে ৩৫ জন পুরুষ এবং ১৫ জন নারী উপকার ভোগীদের গবাদি পশু-পাখি পালন ও টিকাদান বিষয়ে স্বল্পমেয়াদী প্রশিক্ষণ শেষে তিন হাজার টাকা করে আর্থিক অনুদান ও সার্টিফিকেট দেওয়া হয়। যে টাকা দিয়ে তারা পরিকল্পনা অনুযায়ী হাঁস-মুরগি অথবা ছাগল কিনবে। দশ জন পুরুষ উপকার ভোগীকে ড্রাইভিং গবাদিপশু-পাখি পালন, ইলেকট্রিক্যাল ট্রেডে যুব উন্নয়ন ও টি টি সি থেকে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়। তাদের যথাক্রমে পাঁচজনকে ৭ হাজার টাকা এবং অপর পাঁচজনকে ১২০০০ টাকা সহ সার্টিফিকেট প্রদান করা হয়। যা দিয়ে তারা পরিকল্পনা অনুযায়ী টুল বক্স টুল বক্স, ছাগল ও ইলেকট্রিক্যাল মেসিনারিজ কিনবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি, তার বক্তব্যে বলেন, ১৯৬৭ সাল থেকে কারিতাস মানুষের ভালোবাসা নিয়ে অসহায়, বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে, দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে এই প্রতিষ্ঠানটি রেজিস্ট্রেশনভুক্ত হয়ে গণমানুষের সেবায় নিয়োজিত রয়েছে। আপনারা যারা বিদেশে যাবেন দেশের প্রচলিত আইন কানুন মেনে সঠিক পথে নিজের দক্ষতা বৃদ্ধি করে বিদেশগামী হবেন অন্যথায় বিপদে পড়বেন। দালালদের মিষ্টি কথায় না ভুলে জেনে বুঝে বিদেশ যাওয়ার জন্য উপকার ভোগিদের আহ্বান জানান তিনি। অনুষ্ঠান পরিচালনা করেন কারিতাস বরিশাল অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা সম্রাট সেরাও এবং কালিদাস ফরিদপুরের মাঠ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ইমন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031