আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ।

আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ।

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মনিরুল ইসলাম।বিদায়- বরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন। এছাড়াও বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক হাফিজুরজামান, সহকারি শিক্ষক আবুল হাসান,কবির আহমেদ, হাবিবুর রহমান, ফরহা হোসেন লিটন, বশির আহমেদ, রাফিউল ইসলাম, আসাদুল হক প্রমূখ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031