উথলীতে জাকের পার্টির নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

উথলীতে জাকের পার্টির নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

মো: সাকিব হাসান:

চুয়াডাঙ্গা ২ আসনের অন্তগত উথলীতে
জাকের পার্টির মনোনীত প্রার্থী আব্দুল লতিফ খান যুবরাজের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।৩১ ডিসেম্বর রবিবার দুপুর ২টা ৩০ মিনিটে এই নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। হাজার হাজার নেতাকর্মী ও ভোটারদের উপস্থিতিতে জাকের পার্টির চুয়াডাঙ্গা ২ আসনের এমপি প্রার্থী চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির সভাপতি, জাকের পার্টি কেন্দ্রীয় জাতীয় স্থায়ী কমিটির সদস্য উদয়মান তরুন নেতা যুব সমাজের আইডল চুয়াডাঙ্গা ২ আসনের পরিবর্তনের অগ্রদূত জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের আর্শীবাদপুষ্ট আব্দুল লতিফ খান যুবরাজ- জাকের পার্টি ও গোলাপ ফুলের তাৎপর্য তুলেধরেন তার এই ডাকে সারা দিয়ে এসময় বিজয়ের উল্লাসে মুখরিত হয় পুরো পথসভা ঝাঁকে ঝাঁকে তাকে একনজর দেখার জন্য ছুটে আসে সাধারণ মানুষ সবার চোখেমুখে বিজয়ের হাসি যা দেখে মনে হয়েছে যুবরাজ সৃষ্টিকর্তার আর্শীবাদ। সকলের একটায় স্লোগান ছিল তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পবিত্র প্রতিক গোলাপফুলের বিজয় দেখতে চাই। এই সময় যুবরাজ বলেন আমি এমপি হতে আপনাদের কাছে আসিনি আমি এসেছি আপনাদের আমানত আপনাদের কাছে পৌঁছে দিতে আমি এসেছি কালোবাজারি, সোনা চোরাচালানকারীদের হাত থেকে এই জনপদকে রক্ষা করতে। তিনি আরো বলেন এই আসনে প্রতিবছর হাজার কোটি টাকার বাজেট আসে
সাধারণ মানুষের জন্য কিন্তু তা ঐসব নেতার পকেটে ঢোকে এবং অর্থের সুষম বণ্টন হয়না
তাদের অভিশাপ থেকে আপনাদেরকে রক্ষা করতে আমি আপনাদের দোয়া নিতে এসেছি । যুবরাজ আরো বলেন আমাদের পবিত্র প্রতিক গোলাপ ফুলে ভোট দিয়ে আপনারা আপনাদের অধিকার প্রতিষ্ঠায় নিশ্চিত হৌন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের পবিত্র আমানত ভোটটি গোলাপফুল মার্কায় দিয়ে আপনাদের খেদমত করার সুযোগ করে দিন। তার সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন আমার নির্বাচনী এলাকা চুয়াডাঙ্গা ২ আসনে আমার ১০ হাজার নেতাকর্মী রয়েছে। আমরা শতভাগ আশাবাদী এই নির্বাচনে বিপুল ভোটে গোলাপফুল জয়লাভ করবে।
জনসংযোগকালে আব্দুল লতিফ খান যুবরাজ বলেন আমি যদি
বিজয়ী হতে পারি আগামী ৩ বছরের মধ্যে এই দুই আসনে একটি
সরকারি বিশ্ববিদ্যালয় নির্মাণ করবো।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031