খুলনা ০৬ আসনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে মাঠে নামছে আওয়ামী লীগ।

খুলনা ০৬ আসনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে মাঠে নামছে আওয়ামী লীগ।

কয়রা(খুলনা) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ০৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ রশিদুজ্জামান মোড়ল এর নৌকার বিজয় সুনিশ্চিত করতে সুনির্দিষ্ট ও পরিকল্পনা অনুযায়ী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে কয়রা উপজেলা আওয়ামী লীগ।
বিশেষ করে নির্বাচনের দিন ভোটার উপস্থিতি বাড়ানোই হবে মূল টার্গেট। এজন্য প্রতিটি ইউনিয়নে পৃথক নির্বাচন পরিচালনা কমিটি, প্রতিটি ভোটকেন্দ্র কমিটি এছাড়াও প্রতি উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে দুটি কমিটি ও একটি নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করা হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রস্তুতি সভায় শনিবার সকাল ১০ টায় কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহাসিন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দাদা নিশিত রঞ্জন মিস্ত্রির সঞ্চালনায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
খুলনা ০৬ আসনের নৌকার মনোনীত প্রার্থী মোঃ রশিদুজ্জামান মোড়ল।
কয়রা উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভায় প্রধান অথিতির বক্তব্যে এসব পরিকল্পনার কথা জানিয়েছেন।
তিনি আরো বলেন, সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে।
তাই আমরা সবাই এক হয়ে নৌকা বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবো।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এস এম শফিকুল ইসলাম ও
জেলা আ.লীগের নেতা খায়রুল ইসলাম এবং
জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার।
সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল্লাহ আল মামুন লাভলু ও কয়রা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম সহ কয়রা উপজেলার ৭ টি ইউনিয়নের আওয়ামীলীগ ও যুবলীগ ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

খুলনা ০৬ আসনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে মাঠে নামছে আওয়ামী লীগ।

09 December 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com