গোবিন্দগঞ্জে হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গোবিন্দগঞ্জে হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী বিএনপি-জামায়াতের সকাল সন্ধ্যা হরতালের প্রভাব পড়েনি গোবিন্দগঞ্জে। রোববার সকাল থেকে ছাতক উপজেলার গুরুত্বপূর্ণস্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
যান-বাহন চলাচল খুবই কম। অফিস-আদালত, ব্যাংক-বীমা খোলা, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে।
অপরদিকে হরতালের প্রতিবাদে গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় আওয়ামী লীগ ছাতক উপজেলার কর্মীরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে। গোবিন্দগঞ্জ কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সত্তরে এসে শেষ হয়।
এ সময় সভাপতিত্ব করেন ছাতক চেয়ারম্যান ফজলুর রহমান, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ নাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম,উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ,উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক আফজাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মুরাদ হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু বকর রাজা,শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বিরাম আলী,যুবলীগের সহ-সভাপতি জুসেফ,আওয়ামীলীগের অন্যতম নেতা খালেদ হাসান,ছাতকের সাবেক কাউন্সিলর তাপস চৌধুরী,সৈয়দেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রইছ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনজুর আলম, সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা সাদমান মাহমুদ সানি, যুবলীগ নেতা তানভীর আহমদ,ছাত্রনেতা মুস্তাকিম আহমদ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

গোবিন্দগঞ্জে হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

29 October 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com