গোবিন্দগঞ্জে ফিলিস্তিনে অবৈধ ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
Spread the love

গোবিন্দগঞ্জে ফিলিস্তিনে অবৈধ ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মোঃ তাজিদুল ইসলাম,ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
ছাতকের গোবিন্দগঞ্জে ফিলিস্তিনে অবৈধ ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুম্মা সুনামগঞ্জ ছাতক উপজেলার তাওহীদি জনতার উদ্যোগে গোবিন্দগঞ্জ জামে মসজিদ থেকে শুরু করে সিলেট টু সুনামগঞ্জ মহাসড়ক জুড়ে ইসরাইলী মুসলমানদের উপর হামলার প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ পয়েন্ট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলমাছ উদ্দিন, পরিচালনা করেন আব্দুল মজিদ ও মোঃ সালাউদ্দিন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল ইসলামী একাডেমির প্রিন্সিপাল মাও আব্দুল হাই , গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ মসজিদের ইমাম মাও মইনুল হক মুমিন,রামপুর জামে মসজিদের ইমাম মাও ফজলুল করীম খানদানী, বিশিষ্ট রাজনীতিবীদ আব্দুল গফফার , জাহাঙ্গীর আলম,সুমন আহমেদ, মাও আইন উদ্দিন, মাও আতাউল হক, মাও বদরুল ইসলাম, মাও এমরান আহমদ, রফিকুল ইসলাম,প্রমূখ। আরো বক্তব্য রাখেন বিভিন্ন স্কুল কলেজের দায়িত্বশীল এবং সামাজিক ব্যক্তিবর্গ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031