আলমডাঙ্গায় বিশেষ অভিযানে ২১ কেজি চোরাই লোহার রড উদ্ধারসহ গ্রেফতার করেছে ১ জন
Spread the love

আলমডাঙ্গায় বিশেষ অভিযানে ২১ কেজি চোরাই লোহার রড উদ্ধারসহ গ্রেফতার করেছে ১ জনকে পুলিশ।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে সময় প্রাপ্তির সংবাদের ভিত্তিতে ২১ কেজি চোরাই লোহার রড উদ্ধারসহ গ্রেফতার করেছে ১ জনকে পুলিশ।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই লিটন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সসহ জরুরী মোবাইল এবং বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদের প্রাপ্তির ভিত্তিতে ৬.১০.২০২৩ খ্রিঃ তারিখ ১৪:৫০ ঘটিকায় আলমডাঙ্গা পৌর এলাকায় থানাপাড়া সাকিনস্থ মোঃ আসাদুল ইসলাম এর নির্মানাধীন বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর হইতে
আলমডাঙ্গা পৌর এলাকার মাদ্রাসা পাড়া গনেশ কর্মকারের ছেলে সঞ্জয় কর্মকার (২৯)কে
চটের বস্তা দিয়ে মোড়ানো অবস্থা ২১ কেজি চোরাই লোহার রড, যাহার মূল্য অনুমান ২,১০০/- টাকা সহ হাতে নাতে আটক করেন।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ বলেন গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031