ধামরাইয়ে বিল থেকে কলেজছাত্রের মরাদেহ উদ্ধার
Spread the love

ধামরাইয়ে বিল থেকে কলেজছাত্রের মরাদেহ উদ্ধার

 

গোলাম রাব্বি সবুজ

ঢাকার ধামরাইয়ে নিখোঁজ হওয়ার একদিন পর কলেজ ছাত্র আল আমিনেৱ (১৯) লাশ উদ্ধার করা হয়েছে।সোমবার ( ২ অক্টোবর )সকালে ধামরাই উপজেলার সদর ইউনিয়নের ইকুরিয়াগামী পাকা রাস্তার দক্ষিণ পাশে নিমেরটেক বিল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।

মৃত আলামিন ধামরাইয়ের সদর ইউনিয়নের ইকুরিয়া গ্রামের আমিনুর রহমানের ছেলে। সে আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। পড়ালেখার পাশাপাশি আলামিন ধামরাই দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডে দৈনিক হাজিরা ভিত্তিতে কাজ করতো।

আলামিনের চাচা বিল্লাল হোসেন জানান, প্রতিদিনের মতো রবিবার সকালে বাড়ি থেকে কাজে যায়। তবে রাতে আর বাড়ি ফেরেনি। সোমবার সকালে খোঁজাখুঁজি করার সময় নিমেরটেক বিলের পাশে বাঁধানো ঘাটে একটি জুতা ও বিলের ভেতরে আরেকটি জুতা ভাসতে দেখা যায়। পরে বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাকে রক্ত ছিল। তবে গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুুতি চলছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031