সিডনিতে গ্যালিপলি হোম এজড কেয়ারে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়


অস্ট্রেলিয়ার সিডনিতে Gallipoli Home Aged Care-এর উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) স্থানীয় সময় রাত ৮টায় Gallipoli Home Aged Care-এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন ডা. আবদুর রহমান। এ ছাড়া প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় অস্ট্রেলিয়ার এজড কেয়ার ব্যবস্থা, প্রবীণদের সেবা ও কল্যাণ, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে প্রবীণদের যথাযথ সম্মান, মর্যাদা, নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির অবদান, সামাজিক উন্নয়ন এবং ভবিষ্যতে বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
ডা. শফিকুর রহমান Gallipoli Home Aged Care-এর সামগ্রিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রবীণদের সেবা ও কল্যাণে এ ধরনের প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
সভায় উপস্থিত অতিথিরা Gallipoli Home Aged Care কর্তৃপক্ষের আন্তরিক আতিথেয়তা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রবাসে মানবিক সেবা, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সিডনিতে গ্যালিপলি হোম এজড কেয়ারে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com