ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ
Spread the love

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার বিতরণ

 

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলা বড়বাড়ি ইউনিয়নের বড়বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উদ্যোগে এই হুইলচেয়ার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলীর সহধর্মিনী মোসাম্মৎ শাহীন আক্তার।
বড়বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রহমতউল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রুনা লায়লা।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার সরকার বার বার দরকার, আজীবন দরকার তার কোন বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার আওয়ামীলীগ সরকার সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে।

তার সুষ্ঠু পরিকল্পনায় সমুদ্র বিজয়, পদ্মা সেতু, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, মেট্রোরেল, মডেল মসজিদ নির্মাণ, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, সীমান্ত চুক্তি, পায়রা সমুদ্র বন্দর, বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প ও বিশ্ববিদ্যালয় অনুমোদনসহ নানা বিধ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে চলেছে ।
এবারের নির্বাচনে নেত্রী যাকেই মনোনয়ন দেবে আমরা তার পক্ষেই কাজ করে যাব।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবার আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031