চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের নবীন রোভারদের নিয়ে ক্রু মিটিং অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের নবীন সহচর স্তরের রোভারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ক্রু মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ও গ্রুপ কমিশনার অধ্যাপক ড. এ কে এম সাইফুর রশীদ। তিনি নবীন রোভারদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তব্যে স্কাউটিংয়ের মূল আদর্শ, শৃঙ্খলা, দেশপ্রেম ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে এসব আদর্শ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. সফিকুল ইসলাম এবং রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও সহযোগী অধ্যাপক মো. জাহিদুল হাসান।ইউনিট লিডার আজিম হোসেন ও সিনিয়র রোভার মেট আল মুতাকাব্বির (সাকিব)-এর পরিচালনায় অনুষ্ঠিত ক্রু মিটিংয়ে নবীন সহচর স্তরের রোভারদের স্কাউটিংয়ের সার্বিক কার্যক্রম, নিয়মকানুন, দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।এ সময় চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের অন্যান্য রোভার সদস্যরাও উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের নবীন রোভারদের নিয়ে ক্রু মিটিং অনুষ্ঠিত

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com