তথ্য সংগ্রহ কার্যক্রম সঠিকভাবে পরিচালনার নির্দেশনা দিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহারচুয়াডাঙ্গা প্রতিনিধি:সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গায় মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।বুধবার (৪ নভেম্বর) শহর সমাজসেবা কার্যালয়, চুয়াডাঙ্গার আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার।প্রশিক্ষণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সঠিক, নির্ভুল ও সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।তিনি বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নের ক্ষেত্রে মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন হলে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়া সহজ হবে।প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দায়িত্বশীলতার সঙ্গে তথ্য সংগ্রহ এবং নির্ধারিত কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।









