নওগাঁয় ডিবি পুলিশের সাফল্যে পুলিশ সুপারের অভিনন্দন ও সম্মাননা

অপরাধ দমন, অপরাধী গ্রেপ্তার এবং দ্রুততম সময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে সাফল্য অর্জন করায় নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যদের উপহার ও অভিনন্দন জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।অপরাধ দমনে তাৎক্ষণিক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সম্মাননা উপহার প্রদান করেন পুলিশ সুপার।এ সময় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সক্রিয় ভূমিকা, দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরা হয়। অপরাধ দমনে ধারাবাহিক সাফল্য ধরে রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে দ্রুততম সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং জেলার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। জননিরাপত্তা রক্ষা ও অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নওগাঁয় ডিবি পুলিশের সাফল্যে পুলিশ সুপারের অভিনন্দন ও সম্মাননা

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com