যশোরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শিক্ষার্থীদের ভালো মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান পুলিশ সুপারেরযশোরে জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ইসলামিক ফাউন্ডেশন, যশোরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।অনুষ্ঠানে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, পড়াশোনার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষা যেন শুধু অর্থ উপার্জনের মাধ্যম না হয়; বরং মানবিক, নৈতিক ও সুখী মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই হওয়া উচিত জীবনের অন্যতম লক্ষ্য।তিনি আরও বলেন, শিশুদের সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের চর্চায় উৎসাহিত করতে হবে। একই সঙ্গে তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ সৃষ্টি করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

যশোরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com