কুষ্টিয়ায় মিরপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

কুষ্টিয়ার মিরপুর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মিরপুর সার্কেল অফিস পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতে পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার এবং মিরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম। পরিদর্শনকালে পুলিশ সুপার সার্কেল অফিসে কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ব্রিফিং দেন। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে দেওয়া বিভিন্ন করণীয় ও বর্জনীয় বিষয়ে কর্মকর্তা ও সদস্যদের অবহিত করা হয়।

ব্রিফিংয়ে পুলিশ সুপার পেশাদারিত্ব, নৈতিকতা ও মূল্যবোধ সমুন্নত রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বশীলতা ও সততার সঙ্গে কাজ করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেন। পরে তিনি মিরপুর সার্কেল অফিসের গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা করেন এবং কর্মকর্তা ও পুলিশ সদস্যদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন তিনি। পরিদর্শনের পর পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম মিরপুর থানা পরিদর্শন করেন। সেখানে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সবশেষে পুলিশ সুপার মিরপুর থানা এলাকায় চলমান চেকপোস্ট ডিউটি পরিদর্শন ও তদারকি করেন। এ সময় তিনি চেকপোস্টে দায়িত্ব পালনরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরিদর্শনকালে মিরপুর সার্কেল অফিস ও মিরপুর থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কুষ্টিয়ায় মিরপুর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

06 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com