সেপ্টেম্বর মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি

আগামীকাল থেকে শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস। নতুন এই মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। তবে সব ধরনের জ্বালানি তেলের দামই অপরিবর্তিত রয়েছে।। ফলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে। সোমবার (৩১ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ (অপারেশন-১ শাখা) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী পূর্ব নির্ধারিত দাম- ভোক্তা পর্যায়ে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হবে।

গত ৩১ মে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে এসব মূল্য নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বর মাসের জন্য ওই মূল্যহার অপরিবর্তিত রাখা হয়েছে। ৩১ মের ওই বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকেও ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের বর্তমান নির্ধারিত দামই বহাল থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সেপ্টেম্বর মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি

31 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com