বদলিজনিত বিদায় উপলক্ষে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-কে সম্মান জানিয়ে জেলা পুলিশের আয়োজনে বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) দুপুর ২টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স মেসে এ প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জেলার সব থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১ (ডিএসবি), জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই পুলিশ লাইন্স, পুলিশ পরিদর্শক (শহর ও যান), আরও-১সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা প্রীতিভোজে অংশগ্রহণ করেন। প্রীতিভোজকে কেন্দ্র করে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের সঙ্গে কর্মজীবনের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে উপস্থিতদের মধ্যে আলোচনা হয়। জেলা পুলিশ সূত্র জানায়, বদলিজনিত কারণে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন কুষ্টিয়া থেকে বিদায় নিচ্ছেন। তাঁর বিদায় উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে এ বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়।









