অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে কৃতিত্ব: পিরোজপুরে পুরস্কৃত কাউখালী থানার এসআই মেহেদী হাসান

অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাহসিকতা, পেশাদারিত্ব ও সফলতার স্বীকৃতিস্বরূপ পিরোজপুর জেলার কাউখালী থানার এসআই (নিঃ) মেহেদী হাসান ও তাঁর নেতৃত্বাধীন টিমকে অর্থ পুরস্কার এবং সম্মাননা সনদ প্রদান করেছে জেলা পুলিশ।

বুধবার (১৫ জুলাই) পিরোজপুর জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুন রাতে কাউখালী থানার এসআই (নিঃ) মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে মোবাইল ডিউটিতে থাকা অবস্থায় একটি চেকপোস্টে সন্দেহভাজন একটি মোটরসাইকেলের গতিরোধ করেন। পরে মোটরসাইকেলটি তল্লাশি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি স্মার্টফোনে তথ্য-উপাত্ত যাচাইয়ের সূত্র ধরে পরিচালিত অভিযানে একটি অবৈধ ১২ বোর শর্টগান উদ্ধার করা হয়। অভিযানের সফল বাস্তবায়ন, পেশাদারিত্ব এবং সাহসিকতার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশ এসআই মেহেদী হাসান ও তাঁর টিমকে এ সম্মাননা প্রদান করে।

মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, কল্যাণ ও কর্মপরিবেশ-সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী পুলিশ সদস্যদের আবাসন সুবিধা, চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা, মানসম্মত খাবার নিশ্চিতকরণ, নিয়মিত ছুটি, শৃঙ্খলা, নৈতিকতা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন।

এ সময় তিনি দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী (পিপিএম), জেলার সহকারী পুলিশ সুপারবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে কৃতিত্ব: পিরোজপুরে পুরস্কৃত কাউখালী থানার এসআই মেহেদী হাসান

16 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com