চিলমারীতে জাল সিল-স্বাক্ষর তৈরির দায়ে কম্পিউটার ব্যবসায়ীর কারাদণ্ড

বুধবার ১ জুলাই দুপুর ১ টায় কুড়িগ্রাম চিলমারী উপজেলায় এসি ল্যান্ড (ভূমি) অফিসের সামনে মোঃ আবু সাঈদ (২৮) এক কম্পিউটার ও ফটোকপি দোকানে অভিযান চালিয়ে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তার নামসহ সিল ও স্বাক্ষর জাল করে অবৈধভাবে ব্যাবসা করায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৫ এর (১) খ , একই আইনের ৫ (২) অনুযায়ী ১৫ (পনের ) দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান, চিলমারী। অপরাধীর নাম মোঃ আবু সাঈদ (২৮), পিতা: মৃত হযরত আলী, গ্রাম : খন্দকার পাড়া, ইউনিয়ন:রমনা, উপজেলা:চিলমারী,জেলা: কুড়িগ্রাম। এই ধরণের কর্মকাণ্ডকে আইনি ভাষায় জালিয়াতি (Forgery) এবং প্রতারণা (Cheating) বলা হয়। এটা একটি গুরুতর ফৌজদারি অপরাধ। প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি (ধারা ৪৬৮): সিল ও স্বাক্ষর জাল করে ব্যবসা বা আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে শাস্তি সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। জাল সিল তৈরি বা দখলে রাখা (ধারা ৪৭২ ও ৪৭৩): জালিয়াতির উদ্দেশ্যে সরকারি বা অন্য যেকোনো ভুয়া সিল তৈরি করা বা নিজের কাছে রাখার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড।
কেউ নিজে জাল না করলেও, সেটি জাল জেনেও যদি ব্যবসার কাজে আসল হিসেবে ব্যবহার করে, তবে সে নিজে জালিয়াতি করার মতোই একই শাস্তি পাবে। আমরা সকলে সচেতন হই, আইন মেনে চলি, আইনকে শ্রদ্ধা করি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চিলমারীতে জাল সিল-স্বাক্ষর তৈরির দায়ে কম্পিউটার ব্যবসায়ীর কারাদণ্ড

01 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com