দামুড়হুদা উপজেলা সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের ভুল বোঝাবুঝির অবসান

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সাংবাদিকদের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এক আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়।জানা গেছে, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার শাহীন আলম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তনুর মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় পারস্পরিক শ্রদ্ধাবোধ, ইতিবাচক যোগাযোগ ও গঠনমূলক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরা হয়।এসময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার সুন্দর ও সমৃদ্ধ দামুড়হুদা তথা চুয়াডাঙ্গা গঠনে দামুড়হুদা ও দর্শনা প্রেসক্লাবসহ জেলার সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং প্রশাসনের কার্যক্রম জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন।আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে জনস্বার্থে আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব হবে। একই সঙ্গে উন্নয়ন, স্বচ্ছতা ও গণমানুষের কল্যাণে প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

দামুড়হুদা উপজেলা সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের ভুল বোঝাবুঝির অবসান

24 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com