বাগেরহাট ট্রাকের চাকার নিচে মোটরসাইকেল, প্রাণ হারালেন ৩ জন

বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠির ভট্ট বালিয়াঘাটা এলাকায় ট্রাক ও যাত্রীবাহী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনাগামী একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে তিন আরোহী চুলকাঠির ভট্ট বালিয়াঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক আব্দুল কাদের ফারাজী নিহত হন।গুরুতর আহত অবস্থায় অপর দুই আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।নিহতরা হলেন— ফকিরহাট উপজেলার লকপুর এলাকার বাসিন্দা মোটরসাইকেলচালক আব্দুল কাদের ফারাজী, ফকিরহাট উপজেলার ভবনা গ্রামের বাহাদুর শিকদার এবং মনিরুল হোসেন মুন্না (৩০) । নিহত বাহাদুর শিকদার (৪০) মোংলা বন্দরে জাহাজচালক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনা অপর দুইজনকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়েছে।কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।স্থানীয়দের দাবি, খুলনা-মোংলা মহাসড়কে ভারী যানবাহনের বেপরোয়া গতি ও অসতর্ক চালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বাগেরহাট ট্রাকের চাকার নিচে মোটরসাইকেল, প্রাণ হারালেন ৩ জন

20 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com