
সারা দেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈরে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার উপজেলা নির্বাচন অফিসের পক্ষ থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, থানা চত্বর ঘুরে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার আহাম্মেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, কালিয়াকৈর থানার তদন্ত ওসি সাব্বির রহমানসহ আরো অনেকে। পরে যাদের বয়স ১৮ বছর, তাদের নতুন ভোটার করার কাজ শুরু করা হয়।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 368








