বিভিন্ন প্রতিষ্ঠানের মালিককে বেশি দামে চাউল

আলমডাঙ্গায় জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা।

চুয়াডাঙ্গার জেলার আলমডাঙ্গাতে চাউল, ডাল, গোখাদ্য বিক্রয়কারী ৫ টি প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার ওভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ, ওআলমডাঙ্গা উপজেলার সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ,সোমবার(২২ জানুয়ারি) দুপুর বারোটা থেকে বিকেল ২ টা পর্যন্ত শহরের চাল বাজার, পুরাতন বাজার ও ডামোস অটো রাইস মিলে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

অভিযান পরিচালনা কালে বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের মালিককে বেশি দামে চাউল বিক্রয় করতে নিষেধ করা সত্বেও চাউল বাজারের মেসার্স সাইম খাদ্য ভান্ডারের মালিক জাহিদুল ইসলামকে পন্যে পাট জাত দ্রব্য ব্যবহার না করার অপরাধে ১ হাজার টাকা, একই অপরাধে মেসার্স আজিবার রহমান ট্রেডার্সের মালিক আশরাফুল হক মুক্তারকে ১ হাজার টাকা জরিমানা করেন। পরে শহরের পুরাতন বাজারের বেশ কয়েকটি চাউল, ভুষি, ডাল বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালান। অভিযানে মেয়াদোত্তীর্ণ আটা, ভুষি, ও গোডাউনের ভিতরে ময়লা থাকায় মেসার্স লক্ষী ভান্ডারের মালিক অসিত কুমার ঘোষকে ভোক্তাধিকার আইনে ৩০ হাজার টাকা, মেসার্স বিশ্বাস ট্রেডার্সের মালিক রুবেল বিশ্বাসকে ৩ হাজার ও আবদার আলীকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি রেজওয়ানা নাহিদ, চুয়াডাঙ্গা ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ, জেলা পাট অধিদপ্তরের পরিদর্শক আসাদুজ্জামান, আলমডাঙ্গা পৌর সভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, উপসহকারি কৃষি কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ। সার্বিক সহযোগিতায় ছিলেন
আলমডাঙ্গা থানার এসআই মারজান, ও এসআই আমিনুল হক সঙ্গীয় ফোর্স ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বিভিন্ন প্রতিষ্ঠানের মালিককে বেশি দামে চাউল

22 January 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com