কাজীপুরা উচ্চ বিদ্যালয় ৪ তলা ভবনের শুভ উদ্বোধন করেন – এমপি হাবিবে মিল্লাত মুন্না।

কাজীপুরা উচ্চ বিদ্যালয় ৪ তলা ভবনের শুভ উদ্বোধন করেন – এমপি হাবিবে মিল্লাত মুন্না।

 

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি 

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ৪নং রায়দৌলতপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড কাজীপুরা উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ভবনের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে ১৬ই অক্টোবর কাজীপুরা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অত্র স্কুলের সভাপতি ও কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফয়সাল আহম্মেদ এর সভাপতিত্বে, ৪ নং রায়দৌলতপুর ইউনিয়ন আওয়ামিলীগের সহ সভাপতি রেজাউল করিম হিরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ২ সদর কামারখন্দ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, সিরাজগঞ্জ নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান, কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, সহ সভাপতি জয়নাল আবেদীন মন্ডল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেখ, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সম্পা রহমান, ৪ নং রায়দৌলতপুর ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও ৪নং রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ আকন্দ, ৪ নং রায়দৌলতপুর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এস এম ছানোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ভূইয়া, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ আবু তাহের, ৪ নং রায়দৌলতপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ খাঁন, ৪ নং রায়দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম রাকিব সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ও অত্র স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28