খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল করিমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের নেতৃবৃন্দ।শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন সাংবাদিক নেতারা। এ সময় চুয়াডাঙ্গা প্রেসক্লাব এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের নেতৃবৃন্দ পৃথকভাবে ডিআইজির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন এবং পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।এ ছাড়া অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








