চুয়াডাঙ্গা সদরে সড়কে বর্জ্য পানি ফেলে গণ-উপদ্রব, তিনজনকে জরিমানা

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি হাজি মোড় এলাকায় সড়কে গোয়ালঘর ও হাউজের বর্জ্য পানি ফেলে গণ-উপদ্রব সৃষ্টি এবং পরিবেশ দূষণের দায়ে তিনজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (১৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেলগাছি হাজি মোড় এলাকার কয়েকজন বাসিন্দা দীর্ঘদিন ধরে নিজেদের বাড়ির গোয়ালঘর ও হাউজের বর্জ্য পানি সরাসরি চলাচলের রাস্তায় ফেলে আসছিলেন। এতে সড়কে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি পরিবেশ দূষণ ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। ফলে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শনিবার ওই এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় সড়কে বর্জ্য পানি ফেলে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় তিনজনকে অর্থদণ্ড প্রদান করা হয়।উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি না করার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আগেই সতর্ক করা হয়েছিল। তবে সতর্কবার্তা উপেক্ষা করে একই কাজ পুনরায় করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।অভিযান শেষে ইউএনও তিথি মিত্র বলেন, জনদুর্ভোগ লাঘব, জনস্বাস্থ্য সুরক্ষা এবং এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গা সদরে সড়কে বর্জ্য পানি ফেলে গণ-উপদ্রব, তিনজনকে জরিমানা

14 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com