মাগুরায় এইচ এস সি ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪ নভেম্বর নোমানী ময়দান জেলা অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পুরো অডিটোরিয়ামে অনুষ্ঠানটি ছিলো কৃতি শিক্ষার্থীদের জন্য এক আনন্দঘন আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। মেধাবীদের এই সম্মাননা নতুন প্রজন্মকে জ্ঞানার্জন, সাফল্য ও স্বপ্নপূরণে আরও অনুপ্রাণিত করবে বলেএমন প্রত্যাশা করেছেন সুধীজন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 70








